Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » মন বিহঙ্গে || Swapna Dutta Chowdhury

মন বিহঙ্গে || Swapna Dutta Chowdhury

দেবদারু চুলে উদাসি বাতাস গুনগুন সুরে গায়,
অভিলাষী মন স্বপ্ন চোখে বিলি কেটে যায়।
ধ্রুপদী আকাশ কমলা আলোয় মন কেমন করে!
অশান্ত হৃদয়ে ঝড় তুলে বিদ্যুৎ ঝিলিক মারে।

নীল হৃদয় টইটুম্বুর
তোমার ভালোবাসার টানে-
দুঃখগুলো জমা রাখা আছে
জ্বলন্ত কোন এক অভিশপ্ত খামারে।

পিপাসিত হৃদয়ে করেছি আজ
স্বেচ্ছায় বন্দিত্বের বীজ বপন,
আন্দোলনে আন্দোলিত হয়ে
লাগিয়ে দোলা ভাসায় বিবাগী মন।

দুরন্ত সেই ভালোবাসার অপেক্ষায়
তৃষ্ণার্ত হৃদয় আকাশ ছুঁয়ে থাকে,
লজ্জাভরণ ছুঁড়ে ফেলে দিয়ে সব
লাজুক চঞ্চুতে নিঃশর্ত ভালোবাসা মাখে।

মৃত্যুর কাছে প্রৌঢ় হলেও ভালোবাসা চির তরুণ,
জানতে চেওনা ভালোবাসার বয়স
প্রশ্নটা তোলাই থাক,
কমলা আভায় অশান্ত হৃদয়
ভালোবাসার নদীতে ঝাঁপ দিয়ে শান্তি পাক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *