তোর রাতের আঁধার সরাতে,
সারাগায়ে জ্যোৎস্না মেখেছি।
বাতাস হয়েছি,
তোর হৃদপিন্ড ছোঁব বলে।
বৃষ্টি হয়ে তোকে ছুঁতে চেয়েছি বারে বারে।
ভরা ফাগুনে
পলাশ হয়েছি, তোকে
ভালোবাসবো বলে।
ভালোবেসে কবিতা হয়েছি,
শুধু একবার পড়ে নিস
সময় পেলে।
তোর রাতের আঁধার সরাতে,
সারাগায়ে জ্যোৎস্না মেখেছি।
বাতাস হয়েছি,
তোর হৃদপিন্ড ছোঁব বলে।
বৃষ্টি হয়ে তোকে ছুঁতে চেয়েছি বারে বারে।
ভরা ফাগুনে
পলাশ হয়েছি, তোকে
ভালোবাসবো বলে।
ভালোবেসে কবিতা হয়েছি,
শুধু একবার পড়ে নিস
সময় পেলে।