Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » বোধিবৃক্ষের আইসোটোপ চোখে || Asim Das

বোধিবৃক্ষের আইসোটোপ চোখে || Asim Das

কপট প্রশ্রয়ী তোমার পরিণত প্রশ্রয়ের ঢিলে
কোনও প্রতিশ্রুতিই থিতু হয়ে বসতে পারে না ।

কেবলই উড়ুউড়ু বসন্ত ছায়া ফেলে যায় ।
বোধিবৃক্ষের আইসোটোপ চোখে
অষ্টাঙ্গিক মার্গ খালি ঘুরপাক খায় !
স্যাঁতসেঁতে জীবন -বরোজের সঙ্গে
উত্তরায়ণের শুভদৃষ্টি হতে না হতেই
আবারও আঁকড়ে টানে নিরক্ষ -দ্রাঘিমা ।

তবুও একই জন্মক্ষেতে জেগে থাকে
বারবার জন্মানোর ইচ্ছে আয়ু বীজ ।
তবুও ভোরের আলোক- নেশা
অপটু কবিতার হাত ধরে
নিভু নিভু সভ্যতার অরণি জ্বালায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *