Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » অন্যুন আপন করো || Asim Das

অন্যুন আপন করো || Asim Das

পৃথিবীজ সম্পর্কের বিশাল বল্কল খুলে
সাময়িক নিমগ্ন নগ্ন আমি
পবিত্র পিপাসার কূলে ।
শুধু এক ডুব শব্দহীন শব্দসুখ দাও ।
দশকোণা স্বাদ ভুলে গোপনে এসেছি চলে নির্জন
অন্যুন আপন করো , অ-দৃশ্যে রেখো না ।

এখনও অঘোর ঘুমে নাবিকের ঝড়ের সুমতি
শেকড় মেঘের প্রেম প্রকাশ্যে আসেনি ।
দিগন্তের নীল ত্বকে আঁচড় কাটেনি
কোনও যুদ্ধবাজ চিলের বিষাদ ।

নিষাদ ছুঁড়েছে তীর রত্নাকর চোখে !
এইবার জন্ম হবে কবিতার
অন্যুন আপন করো প্লেটোর পরিধি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *