Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » বিরহ বসন্ত || Mrinmoy Samadder

বিরহ বসন্ত || Mrinmoy Samadder

আবার এলো সেই দহন দিন
মন আজ হলো যে রঙীন।
পলাশ সেজেছে আজ নিজের মহিমায়
লালে লাল হয়েছে গরিমায়।
এমন দিনে তারে কি ভোলা যায়?
মন সেজেছে আজ বসন্তের ছোঁয়ায়।
বসন্ত আবার এসেছে দ্বারে
পথের দিকে তাকাই বারেবারে।
না,সে তো আর আসে না
কথা দিয়েও কি আসবে না?
মনের কোনে কান্না অবিরত
আজ যেন আমার বিরহ বসন্ত।
পলাশ ডাকছে আয় ছুটে আয়
বেঁধে ফেল তারে আপন মায়ায়।
মনটাকে নিয়ে গেল যে সে
শরীর আছে শুধুই জনমানসে।
বালিশ ভিজছে চোখের জলে
চলে গেছে সে আমায় ফেলে।
অপেক্ষায় কাটছে যে রাত্রি দিনে
ধরা কি দেবে! সে এই বাহুবন্ধনে??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *