Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » ফাগুন বাতাস || Robbin Pramanick

ফাগুন বাতাস || Robbin Pramanick

ফুল ফোটে
জ্যোৎস্না ওঠে
বধূর গোপন ঘরে,
একলা বধূ , খিল দিয়েছে দোরে

জ্যোৎস্না নামে
আলপথে
জলে,বনে, কাছে ধারে
আকাশ তলে শীতল অহংকারে

বধূ জাগে
একা ঘরে
প্রবাসে প্রিয় একলা –
গভীর দুখে, মধুর অনুরাগে

ফুল ফোটে
রঙ জোটে
পলাশ শিমুল ঠোঁটে
বধূর বুকে উদাসী স্মৃতি বাজে

পথ চেয়ে
বসে থাকে
উপোসী চোখের মায়া
-ফাগুন বাতাস কিচ্ছু বোঝে না যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *