Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » প্রাক্তনী || Pijush Kanti Das

প্রাক্তনী || Pijush Kanti Das

সে কি আজো তেমনি আছে
ছিলো আগে ঠিক সে যেমন
নাকি অনেক বদলে গেছে
কাঁদে কি আর যখন -তখন ?
আজো পরে হাইহিল টা কি
রঙিন চশমায় ঢাকে দুচোখ
গলির রাস্তায় যায় সে যখন
চেয়ে কি রয় পাড়ারই লোক ?
তাড়াতাড়ি বাড়ি ফেরে
নাকি কি আজো পার্লারে যায়
ফেরার সময় হেঁটে ফিরে
নয়তো কি সেই বাঁধা রিকশায় ?
হুড়মুড়িয়ে ফিরে ঘরে
নাকি ফেরে রাতটি করে ,
এখনও কি ঘরে ফিরেই
সবার আগে স্নানটা সারে ?
স্নানের পরে কফির কাপে
দেয় সে চুমুক সবার আগে ,
নাকি পুজোর ঘরে ঢুকে
আগে আমার কুশল মাগে ?
সিঁদুর দিয়ে সীমন্তটা
রাঙায় আজো আগের মতন,
শাঁখা -পলায় ঠেকায় কপাল
পুজোর শাঁখটি বাজে যখন ?
শরৎবাবুর বই কি পড়ে
শোয়ার আগে পড়তো যেমন ,
নাকি সেপাঠ চুকেই গেছে
করে না আর মনটা কেমন ?
ছোট্ট একটা ভুল বোঝাতে
ছিটকে গেলাম আমরা দুজন ,
আগে কেমন পাখির মতো
দুজন মিলে করতাম কূজন।
হায়রে জীবন হায়রে জীবন
কেনো আজো হয়না মরণ ,
তবেই যদি জুড়াতো প্রাণ
সাথে পোড়া আমার এ মন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *