Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » নিজেকে খোঁজা || Swapna Dutta Chowdhury

নিজেকে খোঁজা || Swapna Dutta Chowdhury

যাওয়া আসার দীর্ঘ পথের মাঝে
ধূসর এই পৃথিবীতে ,
হিসাবের গোঁজামিলে অনবরত অঙ্ক কষা।
লাভ ক্ষতির পাটিগণিতে
ফারাক বিস্তর ………..।
অচেনা গোলক ধাঁধায় অবিরাম পাক খাওয়া ,
ভুলভুলাইয়ার মতো !
তবু নিরন্তর নিজেকে খুঁজে দেখা
কানামাছির মতন ।
অনুসন্ধানের মাঝ পথে হঠাৎ যদি
পেয়ে যাও আত্মসন্ধান……..
নদী কূলবর্তী অববাহিকার মতো নিজেকে পুষ্ট করো।

গহন অরণ্যে , নিবিড় ভাবে নিজেকে খুঁজে দেখো।
বন্য প্রাণীর চেয়ে আজ কতটা সভ্য
আমরা…….. !
অপেক্ষা…. ,শুধু অপেক্ষা জানা, চেনা ,
আর নিজেকে বোঝা ।
আত্ম উপলব্ধির সন্ধানে , আলোর ঠিকানায় ,
প্রকৃতির মাঝে কিছুটা সময় ব্যয় ।
ঘন বনানীকে সঙ্গী করে ,
চির হরিৎ এর মাঝে দুস্তর পথ হেঁটে চলা …..
একলা, সম্পূর্ণ একলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *