মনকেমনের রোদটা আজ ঘুরে ঘুরে আসছে
মনডানাতে ভর করে ,
অকাল বৃষ্টির মেঘ এসে ঢেকে দেয় কলমের মুখ ।
নিস্ফলা কালি কেঁদে চলে কাগজের বুকে ।
আখরের অপমৃত্যু হয় ।
আজ ছুটি চাইছে মন ।
কেউ কি প্রদীপটা উসকে দেবে ?
মনকেমনের রোদটা আজ ঘুরে ঘুরে আসছে
মনডানাতে ভর করে ,
অকাল বৃষ্টির মেঘ এসে ঢেকে দেয় কলমের মুখ ।
নিস্ফলা কালি কেঁদে চলে কাগজের বুকে ।
আখরের অপমৃত্যু হয় ।
আজ ছুটি চাইছে মন ।
কেউ কি প্রদীপটা উসকে দেবে ?