আমার মাথায় ঘোরে দিনরাত কতো যে ভাবনা,
খুঁজে ফিরি শব্দরাজি পাগলের মতো।
বিমূর্ত অবয়ব দেয় গভীর যাতনা,
অজস্র বিছুটি পাতা বিছানায় যতো।।
ছটফট ছটফট ঘুম নাই চোখে,
কি যে করি কি যে ভাবি কিছু নাই ঠিক।
আমি কি পাগল নাকি এই ভাবে লোকে,
কে আছো কোথায় আছো দেখাবে কী দিক?
দিশাহীন ভাষাহীন দিন যায় কেটে,
বৃশ্চিক কামড়ে ধরে আমারই মাথা।
কিছুই হয়না লেখা সব যায় ঘেঁটে,
আঁচড় পড়ে না শুধু শূন্য শাদা খাতা।
