অভ্যাসে লিখে যাই কবিতার ডায়েরি দুঃখের
তোমরা তো এক ঘুমে রাত ভোর
কী যে রোগ করে গেলো আমাকেই স্বেচ্ছার শোক-খোর !
পাখিরাও খুঁটে খুঁটে ভরপেট শান্তির বাসাতে
বাসা যদি আশ্রয় আমিও তো বিছানার আরামে
তবু কেন সুখ ছিঁড়ে একা ফাঁকা অক্ষর মোরামে !
সাধারণ শিরা চিরে এক নীল জিন দিলে , বল্মিক ভান্ড
সংসারী স্মৃতি -ভুলো সাময়িক সন্ন্যাসী শব্দের
অজানিত প্রশ্নের অং বং উত্তরে সাজা ঢং জামানত জব্দের !
হার জোড়ে , হাড় ভাঙা মনে জেদ চর্যার ?
পদে পদ মায়া মিলে ছায়া ফল ফলাবে ?
কবিতার ছাই ঠিক টিক টিক শ্মশানেও উশকাঠি নড়াবে !
