কখন , কীভাবে । জলজ জীবনে । কবিতা জন্ম হয় ?
শীত চুম্বনে । বাষ্পীয় ঠোঁটে । বরফের বিস্ময় !
সময়ের সমে পরশপাথর । ঋতুমতী হলে মন ।
চেষ্টা হাজারো তেষ্টার স্রোতে । ভাসালে সন্ধিক্ষণ ।
ভাবনার ঝড়ে । সঠিক বাতাসে । জমে জমে ধেনু মেঘ
ফস্কালে ইস্ ! বৃষ্টির কামে উর্বরা উদ্বেগ !
যতই ছড়ানো থাক না তালুতে । জাগতিক অভিধান
মনে না বসালে । অভিসার নয় । সহবাস অভিযান !
স্বাতীর শিশিরে । ঝিনুকের বুকে । সৃজনের সম্মতি
হাসির সাগর । আসলে তো সারি । সুখী শব্দের মতি !
কবিতা কীভাবে ? কখন ? প্রশ্নে । উত্তর -বাস্তব
আরও উত্তরে । ভেসে ভেসে । এক অন্তবিহীন স্তব …
