নিরীহ কোমল আগুন হৃদয়ের শোকের সম্মানে
অন্ততঃ সন্তানের চোখের সৈকতে ভিজে
অঝোর কান্নায় ঝরো ফ্রান্স আর সাম্প্রতিকে
মিলে মিশে অনুতপ্ত জীবন্ত মানুষ ।
শতাব্দীর পেরেক বিষাদ বুকে বিনিদ্র বরফ হাতুড়ি ।
দেওয়াল হতে না -চাওয়া অসম্মত পাথরের মুখগুলি
কষ্ট চেপে চেপে থেবাই- গুহায় আজও নির্বাক ।
অনিচ্ছুক হেমলক মায়ার আদরে বেড়ে
ইচ্ছুক এক বিন্দু মৃত্যুর অনন্ত জীবন পরিধি ।
উপরোক্ত ইত্যাকার ইঙ্গিতের অনুষঙ্গ বোধে
অবিবেকী ভাসানো নৃশংস শরীরী উত্তর ফুঁড়ে
একবার ঘুরে প্রশ্ন -মানব হও ।
শেষ অধঃপাতের অনতি শেষ ধাপে
সভ্যতার সৃজন নান্দীপাঠে উচ্চারণ করো
— ‘নো পাসারান ‘ , মনুষ্যত্বের দোহাই , ‘ নো পাসারান ‘…
নো পাসারান :– আর ধ্বংসস্তুপ নয়
