শীতের উড়ান ওমে সাহসিনী পাখি ব্যোমে
জড়াবে আমায় ?
গলিয়ে বৃন্তবোধ রাত্রির শিশু রোদ
ভোরের ডানায় !
ডানার হৃদয় হোমে কোমল আগুন রোমে
ভাসাবে আমায় ?
প্রথম চোখের ঘ্রাণে নতুন চুমু’র গানে
সকাল ভেলায় !
সাগর ছায়ার তলে আকাশী মায়ার জলে
ভেজাবে আমায় ?
ভীড়ে একা লীনতাপে খর ঘাম হাঁফ ঝাঁপে
দুপুর শালায় !
কতো কাছে এলে দূর মনে মন মধুপুর
ভরাবে আমায় ?
স্বপ্নের ঘুম নামে বিকেল গন্ধী খামে
সন্ধ্যা মালায়…
