আজ কাল আমার রাত্রে ভাল ঘুম হয় না –
হেমন্তের ছেড়া ছেড়া মেঘের মত টুকরো
টুকরো ,উড়ে যায় দিগন্তে ঘুমের পালক-
সারারাত তন্দ্রায় , ভেসে যায় পৃথিবী ,মানুষ ।
আজ কাল আমার রাত্রে ভাল ঘুম হয় না –
চিন্তারা ছিন্ন ভিন্ন
তবু তারা ভাসতে থাকে
আমার শিয়রে, বিছানায় নির্ঘুম চোখে ।
অবিশ্রান্ত মেষ পালকেরা আকাশে তাকিয়ে
দেখে,উড়ে যাচ্ছে উপোসি মেঘ খন্ড এক …
