আসছে পূজো আসছে পূজো
মাতবো এবার আনন্দেতে ।
শিউলি ফুলের গন্ধে ভরা
এই প্রকৃতির মাঝেতে ।।
নতুন নতুন জমা কাপড়
পড়বো সবাই নাচবো রে।
ঘুরে ঘুরে মন্ডপেতে,
দুর্গা মাকে দেখবো রে।।
কার্তিক আসবে গনেশ আসবে
আসবে লক্ষ্মী, সরস্বতী ।
শুধু চোখে হাত বুলিয়ে
কাঁদবে মায়ের ভোলা পতি।।
মায়ের পায়ের স্পর্শ পেয়েই,
সবার কষ্ট হবে দূর ।
অসুর বেটা ভয় পেয়েছে
অস্ত্র ফেলে দিচ্ছে দৌড়।।
মা আসলেই আনন্দ হয়
বিদায় নিলেই কাঁদবো রে।
আমরা আবার অপেক্ষাতে,
গুনবো আসার দিনটা রে।।
