ফুটফুটে একটা মাংসপিন্ড,
মায়াবী মুখ,
ঘর আলো করে এলো,
এসে বাবা মায়ের মন আলো করলো।
নাম আলো রাখলো।
বাবা মায়ের ছোট্ট পৃথিবীর নিরক্ষরেখা সে।
বাবা সুমেরু তো মা কুমেরু।
নজরবেষ্টনীতে আবদ্ধ সে।
ধীরে ধীরে পরিণত হচ্ছে।
আলোর বন্যা যেন পরিবারে।
প্রতিদিন যেন উৎসব বাবা মায়ের মনে,
প্রাণবন্ত পরিবার।
হঠাৎ উঠেছে ঝড়।।।।
লন্ডভন্ড করছে চারিদিক,
দুইমেরু আজ একজায়গায়,
মিলিত হয়েছে নিরক্ষরেখাকে রক্ষা করতে।
দুর্যোগে ঘূর্ণিতে আবর্ত সমাজ।
বাধানিষেধ না মানার পণ তার,
উঠেছে জেগে দুই মেরু সরিয়ে।
আলোর হাতে মশাল।
যদিও নেভে মশাল,
ভয় নেই তার,
নাম যে আলো…
প্রবল প্রতিকূলতায় চলেছে এগিয়ে,
লক্ষ লক্ষ আলো আসছে এগিয়ে।
ম্লান সূর্য
তেজস্বিনীদের অন্তরে নিবাস করছে।
দুর্যোগের মুন্ডুপাত দিকে দিকে।
শত শত নিরক্ষরেখা বেষ্টনী ছেড়ে বেরিয়ে এসেছে।
ফেলে এসেছে তাদের চেনা বৃত্ত।
দুষ্টু বলয় শেষ করতে বদ্ধপরিকর আজ।
দূরে শঙ্খধ্বনি
উলুধ্বনি
ধূপের গন্ধে মাতোয়ারা বাতাস।
দূর্যোগ পলায়নরত।
ধরা মেতেছে আলোর উৎসবে ।
