Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » আপন সুরতে আদম গঠলেন দয়াময় || Lalon Fakir

আপন সুরতে আদম গঠলেন দয়াময় || Lalon Fakir

আপন সুরতে আদম গঠলেন সাঁই।
তা নইলে কি ফেরেশতারে
সেজদা দিতে কয়।।

দুষে সে আদম সফি
আজাজিল হল পাপী।
মন তোমার লাফালাফি
তেমনি দেখা যায়।।

আল্লাহ আদম না হইলে
পাপ হইত সেজদা দিলে।
শেরেকি পাপ যারে বলে
এ দীন দুনিয়ায়।।

আদমি হলে চেনে আদম
পশু কি তার জানে মরম।
ফকির লালন বলে আদ্যধরম
আদম চিনলে হয়।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *