Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » আজ রাত || Swapna Dutta Chowdhury

আজ রাত || Swapna Dutta Chowdhury

আজ রাত!
হোকনা একটু অন্য রকম,
তমসাচ্ছন্ন নিকষ কালো আঁধার
লুকোচুরি খেলে জোনাকির সাথে।
চাঁদ তারা দিয়েছে গা ঢাকা চুপিসারে
প্রকৃতির ডাকে সাড়া দিয়ে,
পাহাড় ঘুমিয়ে কুয়াশা চাদরের আবৃতে।
সুনসান চারিদিক,
নিস্তব্ধ নিঃঝুম
শুধু শন শন বেগে এলোমেলো হাওয়া কথা কয়
সারিবদ্ধ পাইনের কানে কানে।
পাহাড়ের কোলে একফালি রজনী
এখনো জেগে।
রাত পাখি ডানা ঝাপটিয়ে চলে যায়,
চুপিচুপি রেখে যায়
নতুন আলোয় মুক্তির ঠিকানা।
ধরিত্রীর আঁতুরঘরের ছবি সুস্পষ্ট চারিদিকে,
এসো না, একসাথে মিলেমিশে গড়ি
হঠাৎ দেখা চাঁদনী আলোয়–
মায়াবী জোছনায় নতুন স্বপ্নে আমাদের এক
আলো ঝলমল রঙিন পৃথিবী!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *