Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » আক্ষেপ || Samiul Biswas

আক্ষেপ || Samiul Biswas

জীবনের সাথে সাক্ষাৎ শেষে
রোজ ফিরে আসি অন্ধকারে।
শরীরের সাথে যুদ্ধের আপোষ মেলেনা!
বেঁচে থাকতে হয়, একমাত্র আক্ষেপ,
তোমাকে পাওয়া হলো না!

লক্ষ কোটি আলোকবর্ষ দূরে
কাঁচের সেই ঘর, আয়নার নীল পর্দা,
যেসব নক্ষত্র আলোর হদিস পায়না,
তেমনই বেনামী আমার অস্তিত্ব।
শূন্যের মাঝে নিকৃষ্টতম অবহেলা!
তোমাকে পাওয়ার প্রচেষ্টায়
পাওয়া হলো শরীরের স্বাদ।
কয়েকশো নির্ঘুম রাত এক শয্যায় পেয়েও
তোমাকে পাওয়া হলো না!

ব্যর্থতা ছেড়ে পালাতে পালাতে
পৃথিবীর শেষপ্রান্ত অবধি
আমার সাথে থেকে গেল একমাত্র আক্ষেপ,
কয়েকশো বার তোমাকে ছুঁয়েও
তোমাকে পাওয়া হলো না!

অথচ তোমার পর, মৃত্যু আমাকে
তোমার চেয়েও বেশি এড়িয়ে চলে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *