Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » অভিযোগ || Dipraj Mitra

অভিযোগ || Dipraj Mitra

বিধি এ তোর কেমন বিচার?
দুঃখ দিয়ে দুঃখ ঘোচাস।
নিজের তৈরী এ জগতে,
ধনী গরীব ভাগ করাস।

সবলের সব অত্যাচারে।
গরীব যে আজ শুধুই মরে।
তোর কাছেতেই একটি আর্জি,
অন্নটা দিস পেটটি ভরে।

দুঃখ শুধু দিয়েই গেলি
সত্যেরই পথ কঠিন করে।
ধনী করলি যারে বিধি,
তার পাপেতেই সমাজ ভরে।

সন্মানেরই মুকুট খুলে
যাদের ওরা ছোট করে।
হিসাব যত সময় নেবে,
নিঃশব্দে চুপটি করে ।

তুই তো শুধু মুখটি বুজে,
পাষাণ হয়ে থাকিস পড়ে ।
আমরা তাই ডাকছি তোকে
শাস্তি দিবি ওদের মেরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *