শুনেছি কষ্ট পেলে মানুষ গাছ হয়ে যায়,
নীরবে রোদ বৃষ্টি জল গায়ে দাঁড়িয়ে থাকে।
যেন অপেক্ষার সমুদ্রে অবগাহন!
সেই কবে থেকে তোমায় ভালোবেসে অনন্তকাল গাছের মতো দাঁড়িয়ে আছি।
তাই তো তোমায় আঁকড়ে ধরি,
পারলে তুমিই আমায় আগাছার মতো ছেঁটে ফেলে দিও!
চিরতরে না হয় আকাশের নৈঃশব্দ ঘিরে ধরবো!
আকাশ যে আমার ভীষণ প্রিয়!
ভালোবাসলে কি না হয়,
সব অসম্ভব সম্ভব হয়!
আর তো কেউ বলবে না
অভিমান হলো ভালো বাসার রূপ।
অভিমান যে করতে জানে না,
সে ভালোবাসা কি তাই জানে না!
ভালোবাসি মানে তোমার ভালো মন্দ সবটুকু ভালোবাসি।
ওটা যে রাগ,দ্বেষ,হিংসা, মনের সংকীর্ণতা নয়,
বাসলে ভালো এমন টা হয়।
সত্যি ভালোবাসা হলে কতো কি না হয়!
তোমায় তা বোঝাতে অপরাগ হলাম।
এমন করেই বারংবার ভালোবেসে হের যাওয়ার নাম – সুখ!
আর কষ্টের নাম – ভালোবাসা!!
