প্রেম সেতো মিছে নয় ভালোবাসায় ঋদ্ধ হয়
হৃদয় পিঞ্জরে অজান্তে বাঁধা পড়ে
যতবার
অনুভূতির শিখর তুলে হৃদয়ে হৃদয় মিলে
হারায় অলিন্দের চেনা কানাগলি অনিবার।
ভালোবাসায় ব্যাথা আছে হৃদয়ে আকুল
আঁখিজলে ভাসে মন হৃদয় তন্ত্রীতে,
ছলনার বুনো জালে বিদীর্ণ হৃদয় স্পন্দন
যন্ত্রনার কাব্য রচে অসমাপ্ত পাণ্ডুলিপিতে।
কিছু না বলা কথার নীরব বাণী রয় ভাষাহীন
লাজুক আঁখি মৌন বিষাদে মধ্য রাতের তারা,
ভালোবাসা হয়না যেন দুর্গম শঙ্কিল
স্বার্থের চাদর ওষ্ঠ চুম্বনে ফাগুন আগুন ঝরা।
ধ্রুপদী নৃত্যের মায়াবী আঘাতে আহত অন্তর
পরিশুদ্ধ হয় যখন মনের মিলন পরিপূর্ণ হয়,
সানাইয়ের সুরে বাজে বেহাগের তান অবিরাম;
প্রেমাগ্নিতে ঝলসে অন্তর নিখাদ হতে চায়।
