Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » প্রিয় বসন্ত || Nivedita De

প্রিয় বসন্ত || Nivedita De

তুমি বাসবে ভালো কাকে!
তুমি নিজেকে কি নিজে জানো?
এই মন যখন তখন
কি যে চায় বুঝতে কি পারো?

ভালো বাসতে অনেক কিছু লাগে না,
লাগে একটা সুন্দর মন।
তবুও মানুষ ভালোবাসা কাকে বলে জানে না!

অদূরে আদুল গায়ে খেলা করে ফ্ল্যটের কেয়ারটেকারের ছেলে মেয়ে গুলি।
ওদের হাতে সস্তার প্লাস্টিকের পিচকারি,
তাতে রঙের চেয়ে জলই বেশি,
তার কতো অল্পতেই খুশি।

আনন্দ খুঁজে নিতে জানতে হয়,
আনন্দের জন্য অনেক আয়োজনের দরকার পড়ে না।

লালে লালে পলাশ বনে,
আজ হলুদ বসন্ত,
কতো কথা পড়ছে যে মনে।
ঋতু চক্রের আবর্তনে,
বসন্তের যেমন যাওয়া-আসা
প্রেমের জোয়ারে তেমনি আসা যাওয়া।

রাস্তায় একভাবে দাঁড়িয়ে থাকা,
নিয়ন নীল বাতি ভালোবাসার
মতো আজীবন দাঁড়িয়ে থাকে।
ভালোবাসা বোঝে না ঠিক ভালোবাসা কাকে বলে!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *