মানুষের পাখনা নেই বলেই,
চঞ্চল মন পাখি হতে চায়!
উড়ে চলে এই মন যখন তখন,
নীল আকাশের গায়ে,
পাখি গান গায়, সবুজ গালিচায়।
মানুষের ইচ্ছে ডানা নেই বলেই,
অসম্ভব কল্পনা শক্তি আছে।
মন উড়ে চলে উড়ো মেঘের দেশে,
নীল নদের তীরে,ক্লিওপেট্রার শহরে।
আশ্চর্য পিরামিড দেখবে দুচোখ ভরে,প্রেমের শহরে!
ধূধূ মরু প্রান্তরে যাযাবরদের সঙ্গী হবে উটের পিঠে চড়ে।
অদ্ভুত এই মনুষ্য মন,
যখন খুশি বদলায়,
এই আছি হিমালয়ে গায়ে,
সূর্যাস্তের পাহায় চুড়ায়,
পৌঁছে গেছে একাকী মন,
সমুদ্র ঢেউয়ের আনা গোনায়
নির্জন বেলাভূমিতে!
মানুষের পাখনা নেই তো কী?
এই মনপাখি যত্রতত্র উড়ে বেড়ায়।।
