একতরফা ভালোবাসা নীরবে মালা গাঁথে,
ধূপ যেমন নিজেকে পুড়িয়ে সুগন্ধি ছড়ায়।
যে ভালোবাসায় কোন,
চাওয়া পাওয়ার প্রত্যাশা নেই,
নেই কোন মান অভিমান,
তুমি যেমন খুশি যত্ত খুশি ভালোবেসে যাও।
তাঁকে জানানোর প্রয়োজন হয় না।
তবে কি জানো অমন ভালোবাসা চাই না।
যে ভালোবাসায় অপরপক্ষের নেই কোন অনুভূতি!
করতালি তো দু-হাতেই বাজে-
ভালোবাসাও দুটি মানুষ কে কাছে টানে।
দুটি মানুষের মনের আদান প্রদান ঘটে।
চোখে চোখ রেখে আঁখিসুধা পান করে,
তবেই তো হয় ভালোবাসার সুখানুভূতি।।
