ভালোবাসার রোদ বৃষ্টি যখন চাও না,
এই তপ্ত মাটির বুক বিদীর্ণ হয়ে যাক,
আকাশের বুকে মেঘ না ভাসুক,
বৃষ্টি দেখা যেন আর না মেলে কোথাও।
নিদারুণ কাঠ ফাটা রোদে চাতক পাখি জল চায়,
তোমার চোখে নামুক ভালোবাসার তৃষ্ণ!
কাল বৈশাখীর ঝড়ের তান্ডব নৃত্যে,
বৃষ্টি এসে সব ভিজিয়ে নতুন করে দিয়ে যাক।
