Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » পঞ্চবাণ || Sankar Brahma

পঞ্চবাণ || Sankar Brahma

১).

নতুন ফ্ল্যাটের মতোন সে এসেছিল কাছে
আনকোরা নতুন
প্রয়োজনীয় আসবাবে সাজিয়ে
বাস যোগ্য করে তুলি তাকে
সে আমাকে নিশ্চিন্ত করে আদরে সোহাগে
নতুন ফুলের মতো সেও
ফুটে থাকে বাগানে আমার।

২).

যখন স্বর্গের পথ চিনে নিয়ে
পাড়ি দেবে তুমি
আমি এই মায়ার পৃথিবী ছেড়ে
যাব না কোথাও
মনে মনে ভাবি তাই
জানি এ ভাবনায় কোন সারবত্বা নেই
তবু ভাল লাগে
মিথ্যে জেনেও ভাবতে ভাল লাগে
ভাবি তাই।

৩).

আমরা কোথাও যাইনি তো আর
রাস্তা ছিল ফাঁকা
পথের বাঁকেই দেখে ছিলাম
রথের বিরাট চাকা।
পথে কোনও দাগ ছিল না
রথের চাকা বোধহয় ছিল ধুলোয় ঢাকা।

আগুন ও ভাই আগুন
একটু বেগে রাগুন
আবর্জনা পুড়িয়ে সব
অন্য কোথাও ভাগুন।

৪).

কম তো ছিল না বলার মতো কথা
তবু নীরবতা
রক্তে ঢুকে গেছে আমাদের
কতটা ক্ষোভ জমা হলে বুকে
বিস্ফোরণ ঘটে যেতে পারে
ছিল না তো জানা
তাই অন্ধকারে ফু দিয়ে যাচ্ছ
অভ্যাস বসত
আগুন কিছুটা উস্কে দেবার তরে।

৫).

কি করতে পারি মশাই এই দুর্দিনে
আমি তো নিজে হাবা গোবা কবি এক
খুনে কিম্বা ধান্দাবাজ নই
শুধুই কবিতা লিখি
বাক্যবন্ধে জাড়িত কবিতা
আমার কবিতা যেন বিখ্যাত হাজায়
সেলিকল মলমের মতো
ধীরে কাজ করে যায়।

এসব কবিতা শুনে
হেসে ওঠে ভোরের সবিতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *