Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » ব্যবহারই পরিচয় || Swapna Dutta Chowdhury

ব্যবহারই পরিচয় || Swapna Dutta Chowdhury

জন্ম হোক যত্র তত্ৰ, কর্মে দেখো ফল,
ব্যবহারেই হয় পরিচয়
দেখোনা তার গোত্র কুল।
পোশাক আশাক সুন্দর হলেই
হয়না কখনো ভদ্র,
যদি না হয় ব্যবহার সুন্দর,
হয় সে চরম অভদ্র।
সুব্যবহারে জীবন নদী রাখে
ভালোবাসায় ভরিয়ে,
অভদ্র আচরণ
কাঁটার মুকুট, দেয় সদা শিরে পরিয়ে।
মিষ্ট ভাষণ ,মধুর ব্যবহার,
সবাইকে করে আপন ,
রুক্ষ ভাষণ রূঢ় ব্যবহারে
একাকিত্বে দিনযাপন।

শৈশব থেকেই সুশিক্ষাটি
একান্ত দরকার পাওয়া,
নইলে জীবন, প্রতি পদে পদে
শুধুই হোঁচট খাওয়া।
পারস্পরিক প্রীতি, সন্মান বোধে
মহানুভবতা প্রকাশ পায়,
কু আচরণ, কু ব্যবহার নির্দেশায়
মানসিকতার অবক্ষয়।
ভদ্র মার্জিত আচার আচরণ
করে বহু সমস্যার সমাধান,
মনুষ্যত্বের বিকাশ লভে তাই
ভক্তি,শ্রদ্ধা থাকা একান্ত প্রয়োজন।

মানুষ তো নয় অবিনশ্বর,
যেতে একদিন হবেই,
যাবার সময়ে লিখে যাবে পরিচয়
“অমর” যা রবে তার ব্যবহারে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *