আয় না সখী তোর সাথে আজ
মনের কথা কই
অভিমানে মনের দুঃখে খিল এঁটেছে
আমাদের রাই।
রাই আমাদের করেছে যে আজ
বড্ড অভিমান ।
শ্যামের যে তাই করতে হবে মান
ভাঙানোর গান।
চল না সখী শ্যাম কে খুঁজি পাই
যদি তার সন্ধান ,
বলব তারে আসতে হবে মোদের
সখির সনে
বাঁশির সুরে গাইতে হবে ভাঙতে হবে
মান অভিমানে।
সখীর তরে যেতে হবে শ্যামের কুলে
চল সখী চল ,
শ্যাম আমাদের বড্ড ভালো হবো না
মোটেও বিফল ।
ওই দেখ ওই আসছে সখী শ্যামের
বাঁশি শোন,
আপন মনে বাজায় যে আজ হিয়ায়
দিয়ে দোল ।
রাই আমাদের ভাঙবে এবার মনের
অভিমান,
হবে এবার মিলন সখী কৃষ্ণ রাধা নাম।
