Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » আজও খুঁজে চলেছি তোকে || Swapna Dutta Chowdhury

আজও খুঁজে চলেছি তোকে || Swapna Dutta Chowdhury

আঁতিপাঁতি করে খুঁজেছি তোকে
গেলি কোথায় হারিয়ে,
কবে আবার আসবি ঘরে ফিরে
ধরবো যে দুহাত বাড়িয়ে।

এতো অভিমান ছিল তোর হৃদে
বুঝিনি কেন তা কখনো,
ভুলটা আমার হয়েছিল সেকথা
মানি নিজ মনে এখনো।

বলছি তোকে আয় না ফিরে
আমার কোলে আবার,
তোর কথাটি শুনব নিশ্চিত
আগ্রহ ভরে এবার।

দিলাম কথা আয় ফিরে আয়
আমার খোকন সোনা,
অধীর আগ্রহে তোর অপেক্ষায়
আমার যে দিন গোনা।

ফিরে আয় ছেলে মায়ের কোলে
দুঃখ বিনাশ কর,
শূন্য ঘরের আঁধার কাটিয়ে
ঘরকে আলোকিত কর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *