Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » মাতৃ দিবস || Swapna Dutta Chowdhury

মাতৃ দিবস || Swapna Dutta Chowdhury

লোকে মাতৃ দিবস পালন করে কেন
তা আজও বুঝে উঠতে পারিনা।
তাই আমি নিজে কখনও মাতৃ দিবস
আলাদা করে পালন করিনা।

মা তো মা-ই,নিত্যদিনের সাথী
মায়ের আবার আলাদা দিবস হয় নাকি.?
রোজ যদিনা মাতৃদিবস হয় তবে
তো নিজের জীবনটাই হবে ফাঁকি!

সৃষ্টির প্রধান কারিগর আমাদের মা
তাই পৃথিবীর সব নারী মায়ের জাত
তাঁকে যত্ন করো, অবহেলা করোনা,
মুখ থেকে কেড়ে নিওনা গ্রাসের ভাত।

মায়ের স্নেহে বঞ্চিত দুর্ভাগা সেই দল
পায়না অমৃতের স্বাদ স্নেহমমতা বাদ।
মায়ের কপট রাগ শাসনে চোখ বড়বড়,
চুপিসারে ঘুমন্ত কপালে স্নেহ চুম্বন ভালোবাসায় নিখাদ।

তাই ঘটা করে জাঁকজমকে বিজ্ঞাপনে
একদিন মাতৃদিবস পালন না করে
অন্তর থেকে রোজই করো পালন ওইদিন,
মায়ের আশীষ শিরে নিয়ে পার হয়ে যাও
ভবসাগর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *