জীবন তরী ভাসিয়া চলে
আপন ছন্দ গতিতে,
শোনেনা কথা বোঝেনা ব্যথা
চলে নিজের মতিতে।
জীবন তরী খামখেয়ালি
যায়না ধরে রাখা,
বৃথাই শুধু ছুটেই মরি
পাই যদি তার দেখা।
জীবন তরী হলাম না আমি
প্রিয় তোমার মাঝি,
দিলে সাজা তাই কি আমায়
ধরে জীবন বাজী।
জীবন তরী তবু আমার
ভীষণ প্রিয় তুমি,
আর কি পাবো তোমায় শুধাই
আবার জন্মি যদি।
