Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » কঠিন পাহাড় বুকে || Roma Gupta

কঠিন পাহাড় বুকে || Roma Gupta

প্রকৃতির রূপ শোভা কত মনোহর,
নদী গিরি বনাঞ্চল মরু সসাগর।
মায়াবী আবেশ যেন চারিভিতে ছায়,
দিগন্ত সীমানা জুড়ে সৌন্দর্য প্রভায়।

কঠিন পাহাড় বুকে জন্মে কত প্রাণ,
শৈল যত্নে করে তারে আশ্রয় প্রদান।
নির্ঝর উচ্ছল বহে বুক চিরে তার ,
তবুও প্রশান্ত রয় সৌষ্ঠব বাহার।

ব্রততী জড়ায়ে থেকে করে আলিঙ্গন,
নানা জাতি বনস্পতি পাখির কূজন।
থাকে কত হিংস্র পশু নিরিবিলে তায়,
নিশ্চিন্তে বেড়ায় ঘুরে কতনা হেলায়।

পাহাড়ায় থাকে সদা সসীম প্রান্তর,
দুর্যোগ ভয়াল রুখে অপার বিস্তর।
ফুল পাখি প্রাণীদের মিলেমিশে বাস,
মেঘ রোদ ছায়া ঘেরা পর্বত আবাস।

পাষান প্রস্তর তবু কোমল উদার,
ভ্রমণে নজির তার পাবে চারিধার।
ফল ফুল ঔষধির অপূর্ব নগর,
কোলে রাজে উপত্যকা অতীব সুন্দর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *