Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » স্বাধীনতার ইতিকথা || Roma Gupta

স্বাধীনতার ইতিকথা || Roma Gupta

স্বাধীনতা তুমি শহিদ বীরের
রক্তস্নাত প্রাণ,
ভারতবর্ষের বিপ্লবী সবের
প্রাণের প্রতিদান।

স্বাধীনতা তুমি তরুণ তুর্কির
দুর্দম সংগ্ৰামের ফল,
অভাগী মায়ের শূন্য কোলের
বুকফাটা অশ্রু জল।

স্বাধীনতা তুমি অজেয় প্রাণ
লক্ষ বীরের রণ,
কোটি কোটি মানুষের ভালোবাসা
বিপ্লবীদের জীবন পণ।

স্বাধীনতা তুমি তাড়িয়ে ছেড়েছো
বৃটিশ সর্বনাশা,
উদ্দাম মহাপ্রলয়ের বৈজয়ন্তী
জনগণের দৃঢ় আশা।

স্বাধীনতা তুমি দেশ ও জাতির
তেজময় দৃপ্ত সূর্য,
জাতির মনের নব চেতনার
শক্তিশালী তূর্য।

আফশোষ জাগে এ মনে সতত
নিজ স্বার্থ ত্যাগ করে,
স্বাধীনতা এনেছিল শহিদরা সব
দেশ ও জাতির স্বাধীনতা তরে।

ঊনআশিতম বছর এবার
হয়েছে স্বাধীন দেশ,
তবুও নারীরা পরাধীন আজ
নিরাপত্তার নেই লেশ।

ধর্ষিত হয় আজও নারীরা
শ্বাপদের লোলুপ ছলে,
ঘরে বাইরে এমনকি কর্মস্থলে
ধর্ষণ নির্যাতন চলে।

এমন স্বাধীনতা চেয়েছিল কী
স্বাধীনতাপ্রেমী শহিদরা?
প্রাণ বলিদানে প্রাপ্ত স্বাধীনতা যে
আজ কুক্ষিগত করেছে,
কৈতবেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *