আমি বাঁধতে পারিনি হৃদয় মাঝারে
বলতে পারিনি না বলা কথা।
সহজে সবাইকে ভালোবেসে ফেলি
তাই বেদনা আঘাতও পাই অনেক।
আজ ক্লান্ত , ভগ্ন অন্তহীন ব্যথায়
ধুঁকছে অনুভূতিগুলো।
তিমির নৈঃশব্দ্যে স্থবির।
নেই দীপ্তির রেখা, যেন মৃত্যু শয্যায়।
বিদীর্ণ করেছে হৃদয়ের শিরা- উপশিরা।
