Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » আদম জন্ম ইভের শীষে || Asim Das

আদম জন্ম ইভের শীষে || Asim Das

মৃদুল ছন্দে মন হরিণী
সাজিয়ে সুখের সম্মোহিনী
যখন এলে ভাসিয়ে বিষাদ
ঊষর শিরায় ঝুম সা-পা-নি ।

ব্যজন বাতাস বসলে পাশে
যেমন বৃষ্টি দুব্বো ঘাসে
গড়িয়ে তোমার দৃষ্টি অগাধ
টুপ টাপ টুপ গুনগুনানি ।

এমন দৃশ্য নতুন কি আর ?
লিখুক সময় শতাব্দী বার
রোমের রসে জাগছে যে শীষ
আদম ছাড়া কে আর প্রথম জানে !

ইভের জন্ম আবহমান
বোস্টনে হোক কিংবা বিমান
জিইয়ে জিনে প্রেমের আশীষ
তোমার সাজে আসবে আমার ত্রাণে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *