অসুখ গন্ধে আমার প্রিয় লোক
পুড়ছে , এবং জমছে বিষাদ চড়ায়
ধুঁকছে , সুগার প্রেসার সময় শিরায়
বাড়ছে কমছে , মরছি মনের খরায় ।
ব্যক্তি যাকে ভাবতে ভালোবাসি
তারই কথা লিখছি এ – নির্মোকে ,
যদি তার নিশাসে জ্বালতে পারি
শ্বাসের সমষ্টি , যোগ্য গনশোকে ।
এই যে আমি লিখছি কষ্ট কথা
সুখগুলো কী বদলে যাচ্ছে দুখে ?
পড়তে পড়তে ভিজছে ঊষর চোখ !
ঝাপসা হয়ে ঝরছো আখর মুখে ?
কাব্য সংজ্ঞা এক পৃথিবীময়
ঝুলছে মূলে একের অনুভব ,
পাতার রন্ধ্রে ছড়িয়ে গেলেই শ্লোক
অসুখ গন্ধ পাচ্ছো রোমে সব !
