উপন্যাসের শেষ টানে ভেবেছিলাম
উজার করে দেবো নিজেকে,
কলম বাধ সাধলো,
দেবদাস সুরার মধ্যে নিজেকে সঁপেছিল,
না,আমিও কোনো রাই হতে পারিনি।
রাতে মাইগ্রেনের ব্যথা আর স্লিপিং পিল নিয়েও,
চোখের উপর কেটে যায় বিনিদ্র রজনী,
তোমাকে দোষারোপ করা ছেড়ে দিয়েছি বহু আগেই,
পোড়া হৃদপিন্ড সামলাতে
শিরা ধমনীতে বয়ে চলে
মিষ্টি রক্তের স্রোত,
তবু কলিজা জ্বলে!
সব রাতের শেষে আসে নতুন ভোর,
শুধু আমার জীবন কাটে অন্ধকারে ।
আমার হুতাশগুলো পাঠিয়েছি মহাশূণ্যের আনাচে কানাচে।
কখনো কোনো উপন্যাস হয়ে ফিরে এলে
রাত জেগে পড়ে নিও।
শব্দের কান্নাদের ঢাকবে
নিংশব্দ আধার।
হয়তো ভুল ভাঙবে তখন তোমার,
হয়তো বা…..
