Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » স্বপ্নের ভোরে নহবত || Asim Das

স্বপ্নের ভোরে নহবত || Asim Das

কবিতার টলোমলো অক্ষরনদীর সাঁকো পেরোচ্ছে প্রিয়
এলোমেলো বিগত বছরের ছলোছলো তৃষ্ণার ঢেউ ,
বৃক্ষের বন্দর থেকে পাহাড় কন্দর জুড়ে সাগর ছায়ার কোলে
কিছুই জমেনি — ছিঃ ! বলেছে কী কেউ ?

জ্বলেছি তো নিভু নিভু মিছিলের হাতে পায়ে
ডুবুডুবু পলতের পিঠে মুখে মুক্ত আগুন !
আধভেজা সময়ের সাধ আর সাধ্যের মাঝামাঝি রিমঝিম
মৌ-বোলে ফুটেছি তো মানবিক মুগ্ধ ফাগুন !

তবুও শান্তি -তৃষা ঘর আর বাহিরের যুদ্ধের অবকাশে
থাকে যেন আগামীর আলজিভে পারাবত প্রতীকের মতো ।
প্রতিপদ শোক শুষে বুনে চলি হাতে হাত পিঁড়ি পাতা ভরসায়
ছেদহীন আশা আর চর্যায় ষোলো আনা জ্যোৎস্নার সিঁড়ি সুখ শত ।

পুনশ্চ পথে পথে– ছেঁড়া ধাত জুড়ে গড়ি গোটা সহবত
আড়মোড়া ছেড়ে বাজি তরতর সাক্ষরে স্বপ্নের ভোরে নহবত ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *