Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » সৃষ্টির দর্পণ || Roma Gupta

সৃষ্টির দর্পণ || Roma Gupta

এই যে শশ্মান।
নিকষ কালো নিস্তব্ধতায়
আগুনের লেলিহান শিখা।
কর্তৃত্বের আস্ফালন বলো, উদগ্ৰ ইঁদুর দৌড় কিংবা প্রেম মাধুর্য্য, অপমান, অশ্রুপাত, পরিবারের চিন্তা, প্রতিজ্ঞার বজ্রমুষ্টি সব…, সব সংসার রঙ্গমঞ্চের অভিনয়।
তোমার অভিনয় পর্ব শেষ,
তারপর এখানে মুক্তির প্রশান্তি।
এইখানে এসেই সব ইচ্ছা , প্রেম শেষ।
শরীর মরেছে, আর নেই তোমার অস্তিত্ব।
সব যন্ত্রণার সমাপ্তি।
নৈঃশব্দ্য এখানে সমর্পিত দগ্ধ, বিকর্ষণের প্রহরে।
বাতাস পুঁতিগন্ধময় হয়ে
বেগে জ্বালায় চিতার কাঠ।
অদূরেই হাত বাড়িয়ে তন্ময় শমন-
জন্ম- মৃত্যুর চক্রাবহে তবু
এক চিলতে আলো
দেখায় সৃষ্টির দর্পণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *