পাড়ার ছেলে ঝন্টুর গড়ন
মোটাসোটা বেশ,
তাকে নিয়ে সঙ্গীদের রোজ
চলে মজার রেশ।
কুমড়ো পটাশ ব’লে তাকে
ক্ষ্যাপায় বন্ধু সবে,
নামটি শুনে ঝন্টু বেজায়
হাসে উচ্চ রবে।
কখনো বা তাড়া করে
বন্ধু সবের পিছে,
হাঁপিয়ে শেষে দাঁড়িয়ে হেসে
শাসানি দেয় মিছে।
খেললে ফুটবল ঝন্টু পায়ে
বল উড়ে পড়ে কোন্ দেশে,
খুঁজতে খুঁজতে বেলা কাবার
পণ্ড খেলা অবশেষে।
ব্যাটে বলে খেললে ক্রিকেট
বলের একই দশা,
খেলেনা তাই ঝন্টু এখন
থাকে ঘরে বসা।
