Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » সুন্দরের শান্তি প্রেম আর অর্বাচীন যুদ্ধবনিকেরা || Asim Das

সুন্দরের শান্তি প্রেম আর অর্বাচীন যুদ্ধবনিকেরা || Asim Das

সাদা বক সাঁতার কাটছে আদিম আকাশে
কালো মেঘ গেছে বৃষ্টির উপত্যকায় ফল্গু ফলাতে
অন্ত্যেষ্টির পিন্ড ফলারের আগে
জরুরী এখন যুদ্ধের সংক্রামক জ্বর সারানো
আমি কি ডাকবো মেঘকে মধুর মন্তাজ নির্মাণে
আর একবার দেখুক পৃথিবী কীভাবে দৃষ্টির
আশ্চর্য শান্তির অন্তহীন অনুভবে
ভাব সমাধি হয় বালক গদাধরের

শিমুল পলাশের বিস্তীর্ণ বসন্ত বাহার দেখে
চেতনা শূন্য প্রায় মুগ্ধ বিভূতিভূষণ
দাঁড়িয়ে অলৌকিক দৃশ্য উপলব্ধি করতে না পেরে
শুয়ে প্রণাম জানাচ্ছেন প্রকৃতির প্রেমের পাদুকায়

অন্তহীন শান্তি আর সুন্দরের আরণ্যক প্রেমের টান
যে এতো বিশাল আর গভীর হতে পারে
শত শতাব্দীর যুদ্ধ বনিকেরা জানতেই পারলো না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *