সন্ত্রাসবাদী সাবধান, নামাও বন্দুক
অনেক খেলেছ রক্তের হোলি,
ধর্মের নামে জিগির তুলে
কত মানুষকে দিয়েছ বলি।
ঝরবে আর না প্রাণ,
মরবে না কোন মাসুম,
রুখব এবার রাম-রহিম
মোরা “একই বৃন্তের দুটি কুসুম”।
হিন্দুর হয়ে লড়ব মোরা
এগিয়ে দেব বুক,
মুসলিমকেও রক্ষা করব
আসবে কত আসুক।
ধর্মনিরপেক্ষ রাষ্ট্র আমার
ধর্মের চেয়ে বড় মনুষ্যত্ব,
মিলেমিশে মোরা রুখব এবার
অধর্মের নানান তত্ত্ব।
একসাথে মোরা রাখি পড়ব
ভাইফোঁটা নেব ভাতৃদ্বিতীয়ায়,
ঈদে করব কোলাকুলি মোরা
দৃঢ় হবে বন্ধন, এই কামনায়।
আমাদের মাঝে বিভেদ প্রাচীর
তুলতে চাও যদি আবার,
একসাথে মোরা ভাঙ্গব প্রাচীর
