সম্পর্কের বিশ্বাসে বেঁচে থাকা
আবেগ,বোঝাপড়ায়,
দোদুল্যমান আশা নিরাশার সুতো ধরে
জীবনের রথে চড়ে বসা।
সবই ট্রপিজের খেলা !
ভাগ্য আর সততার মাপকাঠিতে
সম্পর্ক টেনে নেবে যেথা ,
তাকে আঁকড়ে ধরে আগামীর পথ চলা।
বলতে পারো
পৃথিবীর মানচিত্রে এমন কোন দেশ আছে
যেথা সত্যের অপলাপ হবেনা !
বিশ্বাসের খোলসে অবিশ্বাস রাজ করবেনা ?
যদি থাকে, বোল আমায়
আমি মন্দাকিনীর জলে গা ভিজিয়ে,
পারিজাত মালা গলে
তুচ্ছ সম্পর্কের মুখোশ ছেড়ে সেথা যেতে চাই।
