Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » সভ‍্যতার সাজঘর || Debjani Datta

সভ‍্যতার সাজঘর || Debjani Datta

মেট্রোপলিস জীবনটা ধুঁকছে,
আত্মঘাতী বিকারগ্ৰস্ত সভ‍্যতার বীজক্ষেতে,
স্বার্থের নিকোটিনে নেশার মাদকতা,
জীবন্ত শবের মিছিলে নিষ্ঠুর আদিম লালসা,
স্বাধীন জীবন কেটে ছেঁটে বনসাই।
ভাঙ্গা হাঁড়ির জীবাশ্মে ইট কাঠের নগরায়ণ,
যান্ত্রিক জীবনে যন্ত্রের যাতনা, ব্রাত‍্য সুখী গৃহকোণ,
বিবেক তোমার লজ্জা বিজ্ঞাপনে সাঁটা,
সভ‍্যতার শিরা–উপশিরায় পারদের ক্ষত,
বাতাসে তীব্র কটু গন্ধ,
ক‍্যামোফ্লেজের আঁধারে ধূসর সভ‍্যতা,
জীবনটা জীবিত নেই, মরে পড়ে আছে,
বিরামচিহ্ন লাগুক এবার সভ‍্যতার সাজঘরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *