কবিতায় ভালোবাসা,
কবিতায় বেঁচে থাকা।
কবিতায় হাসি কাঁদি,
কবিতায় গুমরে মরি,
মনের কথা বলি।
কাজল কালো চোখে,
আকাশ ছেঁচা জলে,
মেঘ মেঘে যেমন বৃষ্টি নামে,
রুক্ষ শুষ্ক মাটির বুকে!
মনের গভীর অরণ্যে,
রক্তক্ষরণে টুপ টাপ শব্দ ঝরে ,
শব্দ-শ্রমিকের মতো,
কবিতায় হাহাকার তুলি!
আকাশ- মেঘে নীল যাপন করি!
শুধু ভালোবাসার জন্য,
আরো কত কিছুই তো আছে!
তুমিই বলো প্রিয়তম কবিতা!
তোমায় কেন বড্ড ভালোবাসি!
