ঝরছে রক্ত হৃদয় শক্ত
লক্ষ্য করবো ভেদ।
বাধা যদি হয় পাহাড়ের মতো
তাতেও হবে না খেদ।।
পেটে নেই ভাত, নেইকো চাকরি
বক্তৃতা এতো এতো।
মিথ্যে প্রলাপ মিথ্যে মুখোশ
অভিনয় সব যত।।
নামবো যুদ্ধে করবো লড়াই
হোকনা যতই ক্ষত।
বাধাটাকে তাই পায়েতে মারাই
যুদ্ধ জিতবো শত।।
