বুকে শুধু যুদ্ধ আর যুদ্ধের দামামা
যুদ্ধ যুদ্ধ খেলা কালো ছায়া অন্ধকার
বজ্র নিনাদ – পড়শির বাগানে বজ্রপাত !
কূল বধূ – আঁচলে সম্ভ্রম, গোপনে অধিকার বোধ
উত্তাপ,বেদনা তার জমে আকাশের গায়
শুকায় ঠোঁটের রহস্য চুম্বন-
যুদ্ধটা আজও ধর্ম, অধিকার, নারীপুরুষের ঘৃণা
সোনালী ফ্রেমে বাঁধানো ঘর থেকে ঘাট
বিস্তির্ণ সবুজ ভূমি পুড়ে যাচ্ছে,শরীরে জ্বর
যুদ্ধটা কেমন হওয়ার ছিল –
ঘর নেই ঘাট নেই- সবই অন্ধকার-
অন্ধকারে জ্বলে জোনাকির ঘর …
ছাই উড়ে পড়ছে অ্যামাজন নদীর জলে
ধুয়ে দিয়ে বিষাদ হাসবে সুনীল আকাশ
এসো আমরাও বুকের গরল আহুতি দি …
