Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » মেয়েদের স্বাধীনতা || Sudip Bhar

মেয়েদের স্বাধীনতা || Sudip Bhar

সকাল থেকে ছোট্ট পরীর
বায়না শুধু একটাই
“স্বাধীনতা চাই স্বাধীনতা চাই “
বোঝে না সে ওর মানেটাই।
স্বাধীনতা কী খেলনা নাকি
বায়না করলেই হলো,
চিৎকার-চেঁচামেচিতে বাড়ি করছে মাথায়
হঠাৎ মাথায় কী যে চাপলো ?
তবে পরীর কথাটা কেমন যেন
ঘুরপাক খাচ্ছে মাথায়,
বর্তমানে যা অবস্থা, মেয়েরা কী
সত্যিই স্বাধীন, একটু হলেও ভাবায়।
সন্ধ্যার পর রাস্তাঘাটে ঘুরছে
মনুষ্যরূপী হিংস্র পশুর দল
নির্জনতার সুযোগ নিয়ে
লালসার থাবা বসায় ধর্ষক সকল।
মাতঙ্গিনী, লক্ষীবাঈ, প্রীতিলতা
স্বাধীনতার যুদ্ধে দিল প্রাণ,
তাঁদের জন্য পাওয়া স্বাধীন দেশে
মেয়েরা কেবল ভোগ্য, নাইকো সন্মান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *